দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‘কঠোর ও ভয়াবহ’ বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান বলেছে, ভবিষ্যতে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে।
মঙ্গলবার (২৬ মে) ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে শেকারচি বলেন, নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে।
এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় ব্যবহৃত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করেই মার্কিন বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে।
এমএস/